আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (৮ জুন) এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, ২৩ জুন সকালে বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ২৪ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হবে। ২৫ জুন বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঢাকায় এই ৩ দিনব্যাপী কর্মসূচির সঙ্গে রয়েছে সারাদেশে মাসব্যাপী কর্মসূচি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ২৩ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত সারাদেশে জেলা-উপজেলায় কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে সভা-সমাবেশ, সেমিনার ও র্যা লি, আলোচনা সভা, প্রচার, পুস্তিকা প্রকাশ করা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
ওবায়দুল কাদের জানান, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিটি জেলার আওয়ামী লীগের দুজন প্রবীণ নেতাকে সংবর্ধনা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ১৯৪৯ সালের ২৩ জুন। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নাম নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠনটির নাম দুই দফা বদলে হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯