চট্টগ্রামে ৪ জনের করোনা শনাক্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ৩৬০১ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চারজানের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এদের মধ্যে একজন পতেঙ্গা ও তিনজন লক্ষ্মীপুর জেলার বসিন্দা।
শনিবার (১৮ এপ্রিল) রাতে স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ১২২ নমুনায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন পতেঙ্গার ও অন্যরা লক্ষ্মীপুর জেলা এলাকার।










