বাংলামোটরে পাঁচতলা ভবনে আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলামোটরে পাঁচতলা ভবনে আগুন
রাজধানীর বাংলামোটর এলাকার কাঁঠালবাগান ঢালে পাঁচতলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে দু’টি ইউনিট গিয়েছে। পরে আরও দু’টি ইউনিট পাঠানো হয়।
তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনও হতাহতের খবরও আসেনি।
কাঁঠালবাগান থানার এসআই সাহাব উদ্দিন জানান, ৩০৩ ফ্রি স্কুল স্ট্রিটের এই ভবনের পাঁচ তলায় আগুন লেগেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহত হয়নি।










