Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ৩০পিচ ইয়াবাসহ বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী আটক

৩০পিচ ইয়াবাসহ বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী আটক

৩০পিচ ইয়াবাসহ বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী আটক

বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে ৩০ পিচ ইয়াবাসহ শিপন দে (২৯) নামে এক যুবককে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। আটককৃত শিপন দে উপজেলার আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার রতন দে ছেলে।

১৮ এপ্রিল শনিবার উপজেলার গুচ্ছগ্রাম এলাকা হতে রাত সাড়ে ১১ টার সময় তাকে আটক করেন পুলিশ

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুচ্ছগ্রাম এলাকা থেকে আটক তাকে। এসময় তার দেহ তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোয়ালখালী থানাধীন আমুচিয়া এলাকা বাসিন্দা রতন দে ছেলে শিপন দে’কে এক বিশ্বস্ত সূত্র এলাকা থেকে গ্রেফতার করা হয়। এবং তার হেফাজত থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। শিপন দে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পরিচিত। এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। থানার রেকর্ড পত্র অনুযায়ী শিপন কুমার দের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলা, ডাকাতি মামলা সহ ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here