Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামের ৬নং ওয়ার্ডে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম

চট্টগ্রামের ৬নং ওয়ার্ডে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম

চট্টগ্রামের ৬নং ওয়ার্ডে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম

সোলাইমান কাসেমী,
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম ২০ এপ্রিল ২০২০ সোমবার বিকালে ব্যবসায়ী আলহাজ্ব আবু সৈয়র এর সৌজন্যে ৪০০ (চারশত) মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন।

সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবু সৈয়দ, সংগঠক মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী প্রমুখ।

কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম দেশের সকল বিত্তবানদের এই করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে তিনি মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে সম্মানিত ওয়ার্ডবাসীদেরকে সরকারি ও চিকিৎসকদের নির্দেশনা মেনে বাসা-বাড়ীতে থাকার সবিশেষ অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here