Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারা উপজেলা প্রশাসনের নেতৃত্বে শ্রমিক ও ভ্যান চালকদের ত্রাণ দিলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন

আনোয়ারা উপজেলা প্রশাসনের নেতৃত্বে শ্রমিক ও ভ্যান চালকদের ত্রাণ দিলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন

আনোয়ারা উপজেলা প্রশাসনের নেতৃত্বে শ্রমিক ও ভ্যান চালকদের ত্রাণ দিলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার করোনা ভাইরাসে কর্মহীন হওয়া নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের ত্রাণ বিতরণের অংশ হিসেবে ৩২০ টি কর্মহীন নির্মাণ শ্রমিক ও ভ্যান চালক পরিবারকে ত্রাণ দেওয়া হয়।

আনোয়ারার প্রায় কয়েকটি ইউনিয়নে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে আজ পর্যন্ত ১৫০০ হাজার পরিবারের হাতে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন এর মহাসচিব হাফেজ হাছান মাহমুদ ফয়সাল।

এর ধারাবাহিকতায় আজ (২১এপ্রিল) মঙ্গলবার সকালে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণ শ্রমিক ও ভান চালকসহ ৩২০ জনের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

উক্ত ত্রাণগুলো উপজেলা প্রশাসনের সহযোগিতায় আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তানবীর আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ চৌধুরী,ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল, সিনিয়র সদস্য মোহাম্মদ আবরার সালেহ ও ফিল্ড কর্মকর্তা ফরহাদুল আলম প্রমুখ।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী জানান,আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন কতৃক উপজেলার বিভিন্ন শ্রেণী অসহায় কর্মহীন মানুষের মাঝে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা তা অসহায় ও কর্মহীন মানুষের মাঝে পৌঁছে দিতে চেষ্টা করতেছি।
এভাবে যদি আমরা সবাই মিলে অসহায় ও দরিদ্রদের মাঝে এগিয়ে আসি,তাহলে এই করোনা মহামারিতে দুর্ভিক্ষ দেখা দিবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here