Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ লোহাগাড়ায় সংবাদপত্র বিক্রেতাদের মাঝে ইফতার সামগ্রী দিলো “লোহাগাড়া সাংবাদিক ফোরাম”

লোহাগাড়ায় সংবাদপত্র বিক্রেতাদের মাঝে ইফতার সামগ্রী দিলো “লোহাগাড়া সাংবাদিক ফোরাম”

লোহাগাড়ায় সংবাদপত্র বিক্রেতাদের মাঝে ইফতার সামগ্রী দিলো “লোহাগাড়া সাংবাদিক ফোরাম”

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের প্রাণের সংগঠন লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর উদ্যোগে ও তরুণ সংগঠক নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক ব্যাংকার মোজাহিদ হোসাইন সাগর এর অর্থায়নে সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৮ শে এপ্রিল বিকেলে লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর অস্থায়ী কার্যালয়ে সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতাদের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেন নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক ব্যাংকার মোজাহিদ হোসাইন সাগর ও লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর আহবায়ক এম এম আহমদ মনির।

এসময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, কার্যকরী পরিষদ সদস্য আবদুল আউয়াল জনি, সাত্তার সিকদার, এরশাদ আলম, এম এ এইচ রাব্বী।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে এসব ইফতার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here