Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের ‘ ফুড ফর লাইফ’ কার্যক্রম

ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের ‘ ফুড ফর লাইফ’ কার্যক্রম

ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের ‘ ফুড ফর লাইফ’ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক,
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। অবশ্য এই সঙ্কটে সবচেয়ে বেশি বিপদে রয়েছেন চট্টগ্রাম নগরীর খেটে-খাওয়া ও শ্রমজীবী মানুষেরা। এমন সময়ে ঘরে বসে নেই শহরের রাজনীতিবিদ, সমাজসেবক, পুলিশ কেউই । কর্মহীন এমন মানুষের কাছে এক মাস যাবত খাবার পৌঁছে দিতে মাঠে-ঘাটে ছুটে বেড়াচ্ছেন মহানগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল ।

প্রতিদিন নগরীর বিভিন্ন রাস্তায় ভবঘুরে কর্মহীন মানুষের কাছে খাবার পৌঁছে দিতে দেখা গেছে তাকে। মহৎ এই কাজ করতে প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেহরী পর্যন্ত খাবারের প্যাকেট নিয়ে হাজির হচ্ছেন নগরীর বিভিন্ন সড়কে রাত কাটানো অসহায় মানুষদের কাছে । নিজের এই উদ্যোগ নিয়ে বললেন, ‘ রাজনীতি মানে মানুষের পাশে থাকা। একজন ছাত্র সংগঠক হয়ে জাতির এই সঙ্কটময় মুহূর্তে ঘরে বসে থাকতে পারি না। বিবেকের তাড়নায় করোনার প্রভাবে কর্মহীন হওয়া অভুক্ত মানুষের জন্য খাদ্য সহায়তা তুলে দেওয়া হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সামর্থ অনুযায়ী প্রতিদিন ১০০ থেকে ১৫০ মানুষের খাবার ঘরে রান্না করছি। একাজে আসলে আসার পরিবারের সদস্যরাই সহযোগিতা করছেন৷ ”

প্রতিদিনের কর্মসুচীর নাম ‘ফুড ফর লাইফ ‘। রাস্তায় অভুক্ত মানুষের কাছে প্রতিদিনের খাবার পৌছে দিতে তার পাশে রয়েছেন সংগঠনটির কর্মিরাও৷

তিনি জানান, পুলিশ বাহিনীর সদস্য হতে শুরু করে কেউই এমন দূর্যোগে ঘরে বসে নেই। যার যার জায়গা থেকে সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমিও প্রতিদিন সামর্থ অনুযায়ী চেস্টা অব্যাহত রেখেছি। ‘

সৌরভ জানান, সনাতন ধর্মাবলম্বী অনেকেই জানাচ্ছেন তারা কস্টে দিনযাপন করছেন৷ ঘরে খাবার নেই৷ সে ক্ষেত্রে মহানগর বিএনপি সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের পক্ষ থেকে তাদের জন্য উপহার সামগ্রী পৌছে দিচ্ছি ঘরে ঘরে৷

তিনি আসন্ন নির্বাচনে দলের মেয়র প্রার্থী। বিভিন্ন এলাকায় উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন স্ব-শরীরেই। তিনিও নিজস্ব অর্থে ক্রয়কৃত খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন। ‘

সৌরভ জানান, প্রতিদিন আসলে নিজ উদ্দোগে খাবার পৌছে দেবার এই কাজটা এখন বড় চ্যালেঞ্জের। তারপরও দলের ত্রান কার্যক্রমের পাশাপাশি প্রতিদিন খাবার নিয়ে গরীব জনগোষ্ঠীর পাশে থাকতে চান ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here