Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ জেঠীর হাতে খুন হওয়া দিহানের নানী দিহানের শোকে স্টোক করে মারা গেছেন

জেঠীর হাতে খুন হওয়া দিহানের নানী দিহানের শোকে স্টোক করে মারা গেছেন

জেঠীর হাতে খুন হওয়া দিহানের নানী দিহানের শোকে স্টোক করে মারা গেছেন

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
চট্টগ্রাম ফটিকছড়িতে আপন জেঠীর হাতে নৃসংশভাবে খুন হওয়া ৪ বছরের মাসুম বাচ্চা দিহানের মৃত্যুর ৪ দিনের মাথায় নাতির শোকে নানীও চলে গেলেন না ফেরার দেশে। দিহানের নানির নাম গোলজার বেগম (৫২)।তিনি ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের আহমদ রসিদের স্ত্রী।

বুধবার (২৯ এপ্রিল) বুধবার দুপুর ৩ টার দিকে তিনি দিহানদের ঘরে(মেয়ের শশুর বাড়ি) স্টোক করে মৃত্যুবরণ করেন বলে বিষয়টি পারিবারিক ভাবে নিশ্চিত করেন।

মৃত্যুকালে তাঁর ৩ মেয়ে ২ ছেলে রেখে গেছেন। দিহানের মা তাঁর বড় মেয়ে ছিলেন।

জানা যায়, দিহানের বাড়িতে আজ(বুধবার) ৪দিনের জিয়াফত করার কথা ছিল। এতে তার নানী গোলজার বেগম (৫২) দিহানের বাড়ীতে যান। দিহানের মৃত্যু শোকে হটাৎ তিনি মাতা ঘুরে মাটিতে পড়ে যায়। সাথে সাথে তাকে ফটিকছড়ি নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল পারিবারিক শত্রুতার জেরে ৪ বছরের মাসুম বাচ্চা দিহান আপন জেঠীর হাতে নির্মম ভাবে খুন হয়। সবজি কাটার ছুরি দিয়ে তাকে কুছিয়ে কুছিয়ে হত্যা করা হয়। দিহানের মা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। পরে পুলিশ সন্দেহজনক ভাবে দিহানের জেঠী রেশমা আক্তার’কে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা নিজ মুখেই স্বীকার করেন।

পূর্বের ঘটনাঃ

আপন জেঠীর হাতে খুন ৪বছরের বাচ্চা দিহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here