করোনা ভাইরাসে উপসর্গ খুঁজেতে বোয়ালখালী থানা পুলিশের ভিন্ন উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এইচ.জুনাঈদী,
করোনা ভাইরাস প্রতিরোধে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বোয়ালখালী থানা পুলিশ। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষের সেবায় সর্বদা নিজেদের নিয়োজিত রাখছে। পাশাপাশি থানার সকল কার্যক্রমও পরিচালনা করছে। সবাইকে ঘরে অবস্থান করার সকল পদক্ষেপ হাতে নিয়েছে বোয়ালখালী থানা পুলিশ।

এসব উদ্যোগ বোয়ালখালীবাসীর নজর কেড়েছে। সেই সাথে বিভিন্ন সমস্যা নিয়ে বোয়ালখালী থানায় আসা জনগণনকে Infrared Thermometer দ্বারা জ্বর মেপে সতর্কতার বশত থানায় আগমন করার পদক্ষেপ নিয়েছে। রহিম মিয়া নামের এক ব্যক্তি থানায় আসলে তার সাথে কথা বললে তিনি বলেন, বোয়ালখালী থানা দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। গেইটে ডুকতেই প্রথমে আমাকে দাড়াতে বললে আমি একটু অবাক হয়। কারণ জানতে চাইলে এক পুলিশ কর্মকর্তা জানান, আপনার তাপমাত্রা চেক করা হবে। তাপমাত্রা চেক করার পর হাত সাবান দিয়ে ভালো করে ধৌঁত করার পর ওসি সাহেবের রুমে যাওয়ার পরামর্শ দেন। এমন কাজকে বোয়ালখালী থানার সকল কর্মকর্তাদের আমি সাধুবাদ জানাই।

এবিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের ব্যক্তিগত প্রচেষ্টায় ফোর্সের কল্যানে প্রেরিত উন্নতমানের Infrared Thermometer দ্বারা বোয়ালখালী থানার অফিসার/ফোর্সের জ্বর মাপা সহ থানায় আগত জনসাধারণের তাপমাত্রা চেক করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যে আপনারা অবগত আছেন যে, দেশের বিভিন্ন জায়গায় পুলিশরা করোনা প্রতিরোধ করতে গিয়ে নিজেরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে দিক বিবেচনা করে আমরা নিজেদের সুরক্ষা ও বোয়ালখালীবাসীদের সচেতনতা করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বোয়ালখালী থানায় নিয়মিত হাত ধোঁয়া, হ্যান্ড স্যানিটাইজার সহ সুরক্ষা থাকার যত কার্যক্রম আছে সব আমাদের থানায় বিদ্যমান। কাজেই প্রত্যেকে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। থানায় কোন সমস্যা বা কোন কাজে আসলে নিয়ম অনুসরণ করে প্রবেশ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা ভাইরাসে উপসর্গ খুঁজেতে বোয়ালখালী থানা পুলিশের ভিন্ন উদ্যোগ

আপডেট সময় : ১০:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০