Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ‘প্রিয়হারা বেদনা’- সিয়াম আহমেদ রাকিব

‘প্রিয়হারা বেদনা’- সিয়াম আহমেদ রাকিব

‘প্রিয়হারা বেদনা’

” মনের রক্তক্ষরণ
দেখা যাই না উপরে
প্রিয়হারা বেদনায়
জীবন যেন নড়বড়ে “

আজ আমরা অনেকেই খুশিতে আছি,সুখেতে জীবনযাপন করছি, আরাম-আয়েশে দিন কাটাচ্ছি।
কিন্তু পৃথিবীর হয়তো কোন এক জায়গায়
কেউ হয়তো প্রিয়হারা শোকে মর্মাহত,বেদনায় আচ্ছন্নত,হৃদয়-কুহরের মুমূর্ষু ব্যথায় কাতরত। অনেকের জীবনে নেই খুশির আমোদ-প্রমোদ, দুঃখের সাথে সন্ধি করে দিন কাটাচ্ছে রোজ। যেখানে যাই ঘটুক না কেন, যা কিছুই ওলট পালট হোক না কেন,জীবন চলে যাই, নিজ গতিতে,আপন ভঙ্গিমায়, দুঃখ দূর্দশার স্মৃতি বুকেতে জড়ায়।

সব স্মৃতি ফেলে মানুষ একদিন চলে যায়। দুনিয়ার মানুষ ও ভুলে যায়, দু’দিনের শোকের পর,আবার সবাই ফিরে যাই, আপন গন্তব্যে, নিজ জীবনের ব্যস্ততায়। এটাই হয়তো প্রকৃতির নিয়ম,মানবজাতির তৈরি করা বিধান।

‘ এভাবে হয়তো ‘

” আমিও একদিন চলে যাব
পাড়ি জমাবো অজানা দেশে
রেখে যাবো কিছু স্মৃতি
ঝাপসা ক্যানভাসের আবেশে “

ভুলে যাবে হয়তো প্রিয়জন, আপন-জনরাই করবে আমায় মাটির নিচে দাফন। সেদিন আর এই শরীরের থাকবে না কোন দাম, মাটির উপরে করে যাওয়া কৃতকর্মই হবে আমার প্রাণ। শত্রু ও সেদিন ভুলে যাবে হয়তো ছিল যত স্মৃতি কালো,বলবে হয়তো দাঁড়িয়ে মানুষটা ভালো। কোন কাজে আসবে না সেদিন আমার যত শক্তি, নিঃশেষ হবে আমায় দেখানো যত আলগা মায়া,শ্রদ্ধা আর ভক্তি,

” করে যেও তাই ভালো কিছু
জীবন ফুরাবার আগে
গুচিয়ে নিও আপন আমল
আত্নস্বার্থ ত্যাগে “

থামবে না জীবন,ছুটবে নতুন উদ্যমে,অন্য কোন গন্তব্যে, স্বপ্ন দেখবে নবীন দিনের,আঁধার ছিঁড়ে আলো আসার তরে।

রঙিন দিনের দেখবে স্বপ্ন,আশায় বাঁধবে বুক, আজকের আশা পূর্ণ হবে অদূর ভবিষ্যৎ এ,এই কামনায় ভালো থাকবে জীবন সদা দিবস-নীশিতে।

” জমা ছিল কিছু কথা
হৃদয় গহনে
লিখে দিলাম মায়া ভরা
বিরহ ভাষার সুরে “

কেন এত অহংকার,বিদায়
যেখানে সময়ের ব্যাপার!

লেখকঃ সিয়াম আহমেদ রাকিব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here