পহেলা মে থেকে তিন মাসের জন্য কাপ্তাই কৃত্রিম হ্রদে মাছ আহরণ-পরিবহন বন্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ১২১ বার পড়া হয়েছে
মাহফুজ আলম, কাপ্তাই:
এশিয়া মহাদেশের মধ্যে অন্য তম বৃহৎ কাপ্তাই কৃত্রিম হ্রদে প্রতি বছরের ন্যায় এবারও ১ মে রাত ১২টা থেকে আগামী ৩০ জুলাই পযর্ন্ত দীর্ঘ ৩ মাস কাপ্তাই হ্রদের সকল প্রকার মাছ শিকার-আহরন – বিক্রি ও পরিবহন বন্ধ থাকবে বলে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন কাপ্তাই হ্রদে মাছের বংশ বৃদ্ধি করনে হ্রদে অবমুক্ত করা বিভিন্ন প্রজাতের মছের পোনার সুষম বৃদ্ধি, ও প্রাকৃতিক ভাবে মাছের প্রজনন নিশ্চিতে ১ মে থেকে ৩০ জুলাই পযর্ন্ত তিন মাস মেয়াদ শেষ না হওয়া পযর্ন্ত হ্রদের মাছ আহরণ বন্ধ থাকবে।
উল্লেখ্য বন্ধ কালীন সময়ে কাপ্তাই সাথে সম্পৃক্ত জীবিকা নির্বাহ জেলেদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে। বলা বাহুল্য বন্ধ হওয়া কাপ্তাই কৃত্রিম হ্রদের আয়তন প্রায় ৬৭ হাজার ৯্শ হেক্টর জলাশয় নিয়ে এর অবস্থান।










