কক্সবাজারে ২০জন করোনা রোগী সনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ৮০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আব্দুল্লাহ:
কক্সবাজারের ল্যাবে নতুন পরীক্ষা করা ১৫০ জনের মধ্যে ২০ ব্যক্তির দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজার জেলার ১৯ জন। অপর একজন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হল ৭০ জন। নতুন আক্রান্তের মধ্যে ৫ জন কক্সবাজার সদর উপজেলার, ৯ জন পেকুয়া উপজেলার, ১ জন মহেশখালী উপজেলার, ১ জন রামু উপজেলার, ৩ জন চকরিয়া উপজেলার।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি বলেন, বুধবারবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৫০ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ২০ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। অপর ১৩০ জন নেগেটিভ রয়েছে।

ফলে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ৭০ জনই শনাক্ত করা হল। যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ৭৭ জন। এর ৬ জন কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং একজন চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা।

গত ৩৬ দিনে মোট ২২৬৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৭৭ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১১ জন, টেকনাফে ৫ জন, উখিয়ায় ৬ জন, রামু ২ জন, চকরিয়ায় ১৯ জন, কক্সবাজার সদরে ১৫ জন এবং পেকুয়ায় ১২ জন। অপর ৭ জনের ৬জন বান্দরবান জেলার এবং একজন লোহাগাড়ার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে ২০জন করোনা রোগী সনাক্ত

আপডেট সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০