চট্টগ্রামে আরও ১৮ জনের করোনা পজিটিভ, মৃত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ৩৪৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করে আরও ১৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে নগরের সাগরিকার বাসিন্দা একজন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, বৃহস্পতিবার বিআইটিআইডিতে ১৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ১৯ জনের দেহে। এর মধ্যে ১৮ জন চট্টগ্রামের, একজন নোয়াখালী জেলার পজিটিভ। চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন নগরের, আর বাকি চারজন বিভিন্ন উপজেলার।

আক্রান্তদের মধ্যে রয়েছেন আকবরশাহ এলাকার ১ জন, হালিশহর এলাকার ২ জন, লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ১ জন, সাগরিকার ১ জন (মৃত), দক্ষিণ নালাপাড়ার ১ জন, এনায়েত বাজারের ২ জন, নগরের ঈদগাহ এলাকার ২ জন, রাহাত্তারপুল এলাকার ১ জন, পাঁচলাইশ ১ জন, শুলকবহর ১ জন, কোতোয়ালী ১ জন, কর্ণেলহাট এলাকার ১ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১৮ জনের করোনা পজিটিভ, মৃত ১

আপডেট সময় : ১১:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০