ঈদের আগ পর্যন্ত চট্টগ্রামের সব বিপণী বিতান বন্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৬০৮ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
করোনা ঝুঁকির কথা বিবেচনায় রেখে চট্টগ্রামের সব
বিপণিবিতান ঈদের আগে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (৯ মে) দুপুরে এক সভায় এ সিদ্ধান্ত নেন তারা। এর আগে মিমি সুপার মার্কেটের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রামের অভিজাত ১১টি বিপণিবিতান বন্ধের ঘোষণা দেওয়া হয়।সভায় আগামী ৩১ মে পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী মিটিং না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান তারা।










