Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় হাজ্বী ইমাম শপিং সেন্টার বন্ধ ও ২ মাসের দোকান ভাড়া মওকুফ ঘোষণা

আনোয়ারায় হাজ্বী ইমাম শপিং সেন্টার বন্ধ ও ২ মাসের দোকান ভাড়া মওকুফ ঘোষণা

আনোয়ারায় হাজ্বী ইমাম শপিং সেন্টার বন্ধ ও ২ মাসের দোকান ভাড়া মওকুফ ঘোষণা

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা
প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি থেকে বাঁচতে এবং চট্টগ্রামে দিন দিন করোনা আক্রান্ত হার বেশি হওয়াতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কয়েকটি শপিংমল ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছেন মালকরা।

এতে কাফকো মহালখান বাজারের ইত্যাদি শপিং কমপ্লেক্স ও বটতলী হাজ্বী ইমাম শপিং সেন্টার ঈদের আগে না খোলার সিদ্ধান্ত হয়।

পাশাপাশি দুই মাসের দোকান ভাড়া মওকুফ ঘোষণা করলেন হাজ্বী ইমাম শপিং কমপ্লেক্স এর কর্ণধার আলহাজ্ব জামাল উদ্দীন সওদাগর।

এসময় আনোয়ারা থানা ওসি দুলাল মাহমুদ, এ এস আই রেজাউল করিম সহ দোকান মালিক পক্ষের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here