মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
করোনা প্রাদুর্ভাবে পুরো বিশ্ব থমকে গেছে বাদ পড়েনি বাংলাদেশও, করোনার এমন সংকটকালীন মুহূর্তে এসে পড়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদ’কে সামনে রেখে সরকারি বিধিনিষেধ মেনে শপিংমল খোলার সিন্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু পুরো বিশ্বের ন্যায় ফটিকছড়িও করোনায় আক্রান্ত তাই মরণব্যাধি কোভিট-১৯ ঝুঁকির সম্মুখীন না হয়ে শপিংমল ও ঈদ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফটিকছড়ি বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতি।
শনিবার (৯মে) দুপুর ৩টায় উপজেলা পরিষদে এক বিশেষ সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন, সাধারণত সম্পাদক মোহাম্মদ শাহজালাল, নানুপুর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. সেলিম জাফর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, আজাদী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, বিবিরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম দুলাল, সভাপতি দিদারুল বশর, বৃন্দাবন হাট বাজার ব্যবসায়ীর সভাপতি মো. জয়নামুল হক, দাতঁমারা বাজার ব্যবসায়ীর সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মাহমুদ প্রমুখ।
সভায় ব্যবসায়ী সমিতি প্রতিনিধিরা বলেন, সারা বাংলাদেশের মত ফটিকছড়িও করোনায় আক্তান্ত, ফটিকছড়ি উপজেলার মাননীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি মহোদয়ের আহবানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বাজার/মার্কেট/শপিংমল এর সম্মানিত ব্যবসায়ীদের পক্ষ হয়ে ঘোষণা করছি যে, বর্তমান পরিস্থিতিতে ঔষধ/খাদ্যদ্রব্য/কাচাঁবাজার/কীটনাশক/সার/গ্যাস সিলিন্ডার/মোবাইল রিচার্জ/মোবাইল ব্যাংকিং/ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। অনুমতি প্রাপ্ত দোকান সমূহ সরকারের সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
মাননীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুর বশর মাইজভান্ডারি’র পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।