বোয়ালখালীর পোপাদিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর
- আপডেট সময় : ০৫:৫০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ১১৯ বার পড়া হয়েছে
শাহাদাত হোসাইন জুনাঈদী:
বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিটে থেকে সৃষ্ট আগুনে তিনটি কক্ষ বিশিষ্ট তিনটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৩ই মে) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের কালা চাঁদ ঠাকুর বাড়ীর পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাবেক মেম্বার ছৈয়দ দিদারুল আলম লিটন জানান, এলাকার মেম্বার থাকার সুবাদে পার্শ্ববর্তী একজন কল করে আগুন লাগার বিষয় অবিহিত করে। এই খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এ দেখে সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দিই। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের সহযোগিতায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ের মধ্যে বাড়ির তিনটি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারসূত্রে জানা যায়, ঘরে থাকা বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সহ ৩ লাখ টাকা ক্ষতি হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার নুরুল আবেদীন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় এক লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ ক্ষতির হাত রক্ষা করা গেছে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।










