মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
অবশেষে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কোম্পানি কতৃক ইয়াং ওয়ান এর পেইজে পোষ্টের মাধ্যমে অবশেষে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছেন কেইপিজেড কোম্পানি।
আজ সকাল ৮টায় শ্রমিকরা কর্মস্থল গিয়েও কাজ না করে কর্মবিরতি করে কাজ বন্ধ করতে বাধ্য করেছেন বলে কয়েকজন শ্রমিক জানান।
পরে মৌখিকভাবে শ্রমিকদের প্রত্যেক ইউনিটে ছুটি ঘোষণা করলে ৯ টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরি থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যস্থানে ফিরে আসেন।
এই ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বলে জানা যায় ইয়াং ওয়ান গ্রুপের একটি পেইজের পোষ্টে।