Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ “অভিলাষ”- আহম্মেদ সাব্বির আকাশ

“অভিলাষ”- আহম্মেদ সাব্বির আকাশ

“অভিলাষ”
আহম্মেদ সাব্বির আকাশ

তুমি কি শুনেছো সেই আর্তনাদ,
অনাহারী শিশুর অবুঝ চোখের জল,
কিংবা বৃদ্ধ বাবার বৃদ্ধাশ্রমে যাওয়ার গল্প।
তুমি কি দেখেছো সেই ভয়াবহ দৃশ্য,
মাটিতে পড়ে আছে লক্ষ মানুষের মৃতদেহ,
কিংবা আপন জনের হাতে মৃত্যুকে বরণ করে নেওয়া।
তুমি কি বুঝতে পেরেছো সেই সময়টাকে,
গোটা পৃথিবী যখন থমকে ছিল মহামারীর প্রকোপে,
কিংবা হানাহানি হয়েছিল মানুষ এবং রোগের মাঝে।
তুমি কি সেই মানব,
যার হাত ধরে সুন্দর পৃথিবী কে উপভোগ করতে চেয়েছি।
তুমি কি সেই মানব,
যে অবুঝ শিশুর চোখের জলকে মুছে দিতে এসেছে পৃথিবীতে।
তুমি কি সেই মানব,
যার ভালোবাসার স্পর্শে বৃদ্ধ বাবার মুখে ফুটবে হাসি।
তুমি কি সেই মানব,
মাটিতে রক্তাক্ত দেহ দেখে হু হু করে কেঁপে উঠে।
তুমি কি সেই মানব,
আপন জনের হাতে মৃত্যু না হতে দেয়ার তীব্র বাসনা।
তুমি কি সেই মানব,
মহামারীর প্রকোপে মাদার তেরেসার মতো মানব সেবা করো।
তুমি কি মানব,
মানুষ আর রোগের মাঝে সময় টা কি ধরে রাখার তীব্র আকাঙ্ক্ষা।
তুমি মহামানব।
তুমি বিধাতারে তৈরি শ্রেষ্ঠ জীব।
তুমি পৃথিবীর প্রাণ।
তুমি বেঁচে থাকার অভিলাষ।
হে মানব,
সমগ্র মানবজাতি তোমার পানে আশার আলো খুঁজে।
কারণ তুমি নবাগত শিশু হয়ে এসেছো সুন্দর করতে এই পৃথিবী কে।
তোমারে মিষ্টি হাসিতে,
ধরণী হয়ে উঠবে স্বর্গ সুখের আবাসস্থল।
হে মানব, হে শিশু ও ভবিষ্যৎ,
সে দিন হয়তো আমি থাকবো না,
থাকবে না কোনো জরাজীর্ণ কষ্টের তীব্র ক্রন্দন।

রচনাকালঃ১৬/৯/২০২০ইং, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here