Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা আই আই ইউ সি ট্রাস্টিতে পটিয়ার দুই কৃতি সন্তানকে পটিয়া কমিউনিটি আই আই ইউ সি এর পক্ষ থেকে অভিনন্দন

আই আই ইউ সি ট্রাস্টিতে পটিয়ার দুই কৃতি সন্তানকে পটিয়া কমিউনিটি আই আই ইউ সি এর পক্ষ থেকে অভিনন্দন

নিজস্ব সংবাদদাতা,
গত ০১.০৩.২০২১ ইং তারিখ শিক্ষামন্ত্রণালয়ের উপ-সচিব শামিমা বেগমের সাক্ষরিত একটি নোটিশ আই. আই. ইউ. সি. ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী কে এবং পটিয়ার দুই কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম বদি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী সহ ২১ জনকে সদস্য করে নতুন ট্রাস্টি বোর্ডের কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্গত পটিয়া পৌরসভার উত্তর গোবিন্দরখীল ওয়ার্ডের হাদু চৌধুরী বাড়ির মরহুম মনির আহমেদ চেয়ারম্যান ও মেহের কুলসুম চৌধুরীর সুযোগ্য পুত্র “আ.ম.ম টিপু সুলতান চৌধুরী” দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি পদে বহাল আছেন। তিনি ১৯৯২ সালে পটিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এর পরবর্তীতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এছাড়াও, তিনি “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর বোর্ড মেম্বারের দায়িত্বও পালন করেছিলেন। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ এবং নিষ্ঠাবান একজন সমাজসেবক এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ যার কারণে দক্ষিণ চট্টগ্রামে উনার ব্যাপক সুনাম আছে।

পটিয়া কমিউনিটি আই আই ইউ সি এর পক্ষ থেকে নব নির্বাচিত ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ বদিউল আলম বদি এবং আ.ম.ম. টিপু সুলতান চৌধুরীকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here