Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারা উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আনোয়ারা উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আনোয়ারা উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আজ ১১ নভেম্বর সোমবার আনোয়ারা উপজেলার ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশ মোতাবেক উপজেলা ১১টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করা হয়।

আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু এবং আবদুল মালেকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলার ১১ ইউনিয়ন কমিটির সাংগঠনিক কার্যক্রম দীর্ঘদিন যাবৎ অচল অবস্থা সৃষ্টি এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া, হাইলধর ও জুঁইদন্ডী ইউনিয়নের কমিটি গুলো বিলুপ্তি ঘোষণা করা হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান বলেন, আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের যুবলীগ কমিটি বহুদিন যাবৎ অচল অবস্থা সৃষ্টি এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এ কমিটি গুলো ভেঙে দেয়া প্রয়োজন ছিল। তাছাড়া সামনে জাতীয় সম্মেলন ও সংগঠনকে সক্রিয় রাখার জন্য এ ধরনের অচল কমিটি বিলুপ্ত করে আরো শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here