Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারা পার্কি সৈকতের দোকানী ও কর্মচারীদের মাঝে ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ

আনোয়ারা পার্কি সৈকতের দোকানী ও কর্মচারীদের মাঝে ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ

আনোয়ারা পার্কি সৈকতের দোকানী ও কর্মচারীদের মাঝে ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের তত্ববধায়নে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন উদ্যোগে ১৮০ জন পার্কি সমুদ্র সৈকতের দোকান মালিক,কর্মচারী ও ক্যামেরাম্যানদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

২৮ (এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলার বারশত ইউনিয়নের লুসাই পার্কের মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমমেদ এর নেতৃত্বে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে যারা দিন আনে দিন খায় তারা যেন অভুক্ত না থাকে সেটা নিশ্চত করার জন্য আল্লামা খাইর ফাউন্ডেশননের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।আর সেটা যেন উপযুক্ত মানুষের কাছে পৌছে দেয়া যায় সেই লক্ষে আমরা প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে এই ত্রান সামগ্রী বিতরন করছি।

তিনি উপস্থিত সংবাদিকদের উদ্দোশ্য করে বলেন,আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে আনোয়ারাতে যদি কোন পরিবার অনাহারে আরয়েছে এমন কোন তথ্য থাকলে জানাবেন।এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।

এতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ,২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ, আল্লামা খাইর ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা হাসান মাহমুদ ফয়সাল, ফিল্ড কর্মকর্তা ফরহাদুল আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here