আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় রায়পুর গহিরা এলাকায় একটি মাছের আড়তে অভিযান চালিয়ে দুইশ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
সোমবার (৪ জানুয়ারি) রায়পুর ইউনিয়নের ফকির হাট এলাকায় আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশিদুল হক অভিযান চালিয়ে এই জাটকাগুলো জব্দ করেন।
শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জুবায়ের আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব জামিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব ফেরদৌস হোসেন ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইয়াছিন হিরুর উপস্থিতিতে জব্দকৃত জাটকা সমূহ স্থানীয় ০৮টি এতিমখানায় বিতরণ করা হয।
এসময় কোস্ট গার্ড বিসিজি স্টেশন সাংগুর একটি দল উপজেলা মৎস্য অফিসের দলকে সহযোগীতা করেন।