Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় নির্বাহী কর্মকর্তা এর অভিযানে ১০ দোকানিকে ৬৮ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় নির্বাহী কর্মকর্তা এর অভিযানে ১০ দোকানিকে ৬৮ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় নির্বাহী কর্মকর্তা এর অভিযানে ১০ দোকানিকে ৬৮ হাজার টাকা জরিমানা

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী ও বটতলী রুস্তমহাট বাজারে করোনা ভাইরাসের আতঙ্কের সুযোগে বাড়তি দামে নিত্যপণ্যের দাম বৃদ্ধির দায়ে ১০ দোকানিকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার(২০)মার্চ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ ও উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট তানভীরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিত্য পণ্যের দাম বৃদ্ধির দায়ে সেলিম স্টোর ৫ হাজার, সাকি স্টোর ১০ হাজার, শেখ আবদুল্লাহ স্টোরকে ৫ হাজার, মুনির স্টোর ২ হাজার, মেসার্স দয়াল স্টোর ২০ হাজার , মামুন স্টোরকে ৫ হাজার বটতলী রুস্তমহাট বশির ষ্টোরকে ১০ হাজার এবং আরো ৪টি দোকানকে মূল্য ততালিকা না দেখানোর দায়ে ১১ হাজার টাকাসহ মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং না করায় ৫টি সিএনজি আটক করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান করোনা ভাইরাসকে সামনে রেখে কিছু অসাধু দোকানদার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য অধিক দামে বিক্রি করে আসতেছে বলে খবর পেলে আমরা চাতরীতে ৫টি দোকান থেকে ৪৭ হাজার টাকা ও বটতলী রুস্তমহাটে অভিযান চালিয়ে প্রায় মুদির দোকানে মূল্য তালিকা না টাঙ্গানো এবং বিভিন্ন পণ্যাদি অধিক মূল্যে বিক্রি করায় বশির ষ্টোর ১০হাজার টাকা সহ ৫টি দোকান থেকে ২১ হাজার টাকা জরিমানা করি এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here