Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অনদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অনদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অনদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা

সীতাকুণ্ড প্রতিনিধি,
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অনদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কৃর্তপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জনান। আবাসিক হলের শিক্ষার্থীদেরকে রাত ৯ টার দিকে মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আই.আই.ইউসি) তে শিবির কর্মী সন্দেহে আদনান নামের এক সাধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দোষীদের বিচারের দাবীতে বুধবার সকাল ১১ টায় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে দুপুর পৌনে ১ টার দিকে আদনানের উপর হামলাকারীদের বিচারের দাবীতে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে ভিসির নিকট স্মারকলিপি দেওয়ার জন্য রওয়না হলে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। এর পর ক্যাম্পাসের পরিস্থিতি বেশ উত্তাপ্ত হয়ে উঠলে বিশ্ববাদ্যালয় কর্তৃপক্ষ দুই গ্রুপকে সরিয়ে দেয়। এরপর শিক্ষকদের সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদানের পর শিক্ষার্থীর প্রশাসনিক ভবনের নিচে অবস্থান করে। একই সময়ে ভবনের বিপরীত পাশে ছাত্রলীগ অবস্থান নেয়।

এরপর থেকে ক্যাম্পাসে উক্তেজনা বিরাজ করে। এরপর ব্যাপক পুলিশী নিরাপত্তা জোড়দার করা হয়। বিকালে ক্যাম্পাসে আসেন এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা, ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) শামীম শেখ, ইন্টেলিজেন্ট সুমন বনিক। বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরী সভা ডাকেন। এরপর ক্যাপাসে যেকোন ধরণের অনাখান্কিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় অনদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এব্যাপারে সাইসেন্স অব হাদিস এন্ড ইসলামীক ষ্টার্ডিস প্রফেসর ড.মোঃ নাজমুল হক নদভী বলেন, কয়েকদিন ধরে দুইটি গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করায় বড় দরনের অনাখান্কিত ঘটনা এড়াতে কৃর্তপক্ষ অনদিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে
বিশ্ববিদ্যালয় নোটিশের মাধ্যমে খুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here