Home অন্যান্য আমিনুল ইসলাম’র রোগমুক্তি কামনায় চরম্বায় স্বেচ্ছাসেবক লীগের মিলাদ মাহফিল

আমিনুল ইসলাম’র রোগমুক্তি কামনায় চরম্বায় স্বেচ্ছাসেবক লীগের মিলাদ মাহফিল

আমিনুল ইসলাম’র রোগমুক্তি কামনায় চরম্বায় স্বেচ্ছাসেবক লীগের মিলাদ মাহফিল

আব্দুল ওয়াহাব,
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলিগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম (আমিন) দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত ২১ জুনের মাঝামাঝিতে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের করোনা শনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিনের পর তিনি করোনা নেগেটিভ হন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের রিপোর্টে আমিনুল ইসলামের দ্বিতীয়বার করোনা পজিটিভ হওয়ার খবর গনমাধ্যমকে নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় রাশেদুল ইসলাম।

আমিনুল ইসলাম (আমিন) এর রোগ মুক্তি কামনায় চরম্বা মজিদের পাড়া মহারাজ পুকুর পাড়া জামে মজিদে দোয়া ও মিলাদ মাহফিল করেন চরম্বা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

১১(ডিসেম্বর) শুক্রবার বিকেলে বাদে আছরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ (কোম্পানি) যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন,প্রচার সম্পাদক মোহাম্মাদ জসিম,উপ দপ্তর সম্পাদক আবদু রহিম,ধর্ম বিষক সম্পাদক মোহাম্মদ আইয়ব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল
সদস্যা বেলাল উদ্দীন, সহ সভাপতি চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের মহি উদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

পরে চরম্বা মজিদের পাড়া মহারাজ পুকুর পাড়া জামে মজিদ খতিব মৌলানা আবুল কাশেম এর আমিন আমিন’ ধ্বনি মাধ্যমে মাননীয়া প্রধান মন্ত্রী সহ সকলের সুখ শান্তি কামনা করে মুনাজাত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here