Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আরো ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪ জন

আরো ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪ জন

আরো ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪ জন

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ৯৩৯ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫৪৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জনে।

রোববার দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ১৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৫৬ হাজার ৫৬৫ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৯৭টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১১ হাজার ৫৯১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০টি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ১৬ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here