Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উকিল বাড়ি আলোকিত তারুণ্য সংঘ’র শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

উকিল বাড়ি আলোকিত তারুণ্য সংঘ’র শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

উকিল বাড়ি আলোকিত তারুণ্য সংঘ’র শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

জাবেত ভূঁইয়া, মিরসরাই:
মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের অন্যতম সামাজিক সংগঠন “উকিল বাড়ি আলোকিত তারুণ্য সংঘ”। শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) বিকাল ৩ টা থেকে সংগঠনটির সভাপতি এ.এইচ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নূর সালাম, আলিম উদ্দিন বাহার, আমিনুল ইসলাম ও সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন এবং ভবিষ্যত সাফল্য কামনা করেন ।এই সময় বিভিন্ন এলাকার গরিব ও মেধাবী ২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি এ.এইচ মুন্না সংগঠনটির নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এসময় তিনি বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে হুশিঁয়ারি উচ্চরণ করে এব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সংগঠনের পক্ষে প্রয়োজনীয় যে কোন ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সর্বোচ্চ পরিষদ,কার্যকরী পরিষদ,সাধারণ সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here