Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডিআইজি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডিআইজি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডিআইজি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (প্রশাসন)জাকির হোসেন।

এ সময় তিনি ক্যাম্প পুলিশের সাথে মত বিনিময় করেন।ডিআইজি জাকির হোসেন ক্যাম্পেরর সার্বিক বিষয় সম্পর্কে ধারনা নেন।রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্প পরিদর্শনে আসেন।

এসময় রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খা নিয়ন্ত্রন করার লক্ষে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করেন।এবং উখিয়ার কুতুপালং পুলিশ ক্যাম্প,মধুরছড়া পুলিশ ক্যাম্প,ইরানি পুলিশ ক্যাম্প ও ক্যাম্প ১৭ এর ডব্লিউএফপির ভিউ পরিদর্শন করেন।

ক্যাম্প পরিদর্শন কালে সাথে ছিলেন,সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল নিহাদ আদনান তাইয়ান, উখিয়া থানার ওসি মরজিনা আক্তার মর্জি,উখিয়া থানার (তদন্ত)ওসি নুরুল ইসলাম মজুমদার সহ ক্যাম্প পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here