Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নে পূর্ব রত্নাপালং গ্রামে একই পরিবারের জবাই করা ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, সখী বড়ুয়ার পুত্র বধু ও তার ২ নাতনী সহ ৪ জন। উখিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে লাশ ৪ টি উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। লাশ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে উখিয়া থানা পুলিশ কর্তৃক জানা গেছে। তবে কি কারণে এসব লোমহর্ষক হত্যাকান্ড তার কোন কারণ এখনো বের করতে পারেননি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here