Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ একদিনে আরো ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮৬ জন

একদিনে আরো ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮৬ জন

একদিনে আরো ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮৬ জন

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩০৫ জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৮৬ জন। দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে।

শুক্রবার দুপুর আড়াইটায় দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৮ জন সুস্থ হয়েছেন। তাতে সুস্থের সংখ্যা দাঁড়ালো মোট ৮৮ হাজার ৩৪ জনে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৪৭৫টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৯৩টি। এখন পর্যন্ত ৯ লাখ ২৯ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৫ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৮২৪ জন এবং নারী ৪৮১ জন ।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৮ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। বলা হয়, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। নিয়মিত হালকা ব্যায়াম করবেন। পানি ও তরল খাবার বেশি খাবেন। যারা সুস্থ হয়েছেন তারা মসলা দিয়ে পানি হালকা গরম করে খেয়ে উপকার পেয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here