মোঃ জিপন উদ্দিন,
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্রগ্রাম নগরীর সিটি গেইট পুলিশ চেকপোষ্টে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
আটক রণজিত আচার্য্য (৫২) একজন ভারতীয় নাগরিকক বলে জানান আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, কলকাতার হাওড়া সুপারীপাড়া এলাকার বাসিন্দা রণজিত স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে নিয়মিত বাংলাদেশ থেকে
ভারতে স্বর্ণ চোরাচালান ব্যবসা করে আসছে পুলিশের নজরদারি এড়ানোর জন্য ভোরে সিটি গেইটের পূর্বে পুলিশের তল্লাশি দেখে ইউনিক পরিবহন বাস হতে নেমে যায় এবং পায়ে হেঁটে সিটি গেইট অতিক্রম করছিল। সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাকে তল্লাশি করে ১৯ ভরি ১ আনা ওজনের
২টি স্বর্ণের বার (৯ লাখ ৫০ হাজার টাকা), ২ হাজার ইন্ডিয়ান রুপি, ৩ হাজার বাংলাদেশী টাকা, ১টি ইন্ডিয়ান পাসপোর্ট ও ১টি ইউনিক বাসের টিকিট জব্দ করা হয়।
এ ব্যাপারে আকবরশাহ্ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী।