মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরীর সহযোগিতা হ্যালো ডাক্তার ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪আগস্ট) আওয়ামীলীগ মনোনীত চসিক নির্বাচনের (৯,১০,১১) সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী তসলিমা বেগম রুবি’র পরিচালিত ফিরোজ শাহ কিন্ডারগার্টেন স্কুলে এ কার্যক্রম উদ্বোধন করেন আসন্ন চসিক নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন,মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এবং হ্যালো ডাক্তারের প্রধান সমন্বয়ক জহুর লাল হাজারী, নির্বাহী পরিচালক ইরফান কাদেরী, উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামলীগের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নুরুল আফসার মিয়া, এস এম আলমগীর, মুজিব শরীফ, সরোয়ার মোর্শেদ কচি, এরশাদ, মামুন, ইলিয়াস খান, নুরুল ইসলাম রাসেল, তারেক, জামাল, টিটু,
নুরনবী মারুফ, রুবেল, রাজু, মানিক, এমাদ জিকু, জিসান, প্রমুখ