Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ ব্যাংক কর্মকর্তা আটক

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ ব্যাংক কর্মকর্তা আটক

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ ব্যাংক কর্মকর্তা আটক

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার বিমান বন্দর থেকে ইয়াবাসহ মুজিবুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় তাকে আটক হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন।

আটক ব্যক্তি নীলফামারি জেলার ডোমার থানার নীজভোগ ডাবুরী গ্রামের মগবুল হোসনের ছেলে।

তিনি ঢাকা কাওরান বাজারস্থ ওয়ান ব্যাংক শাখার সেলস অফিসার পদে কর্মরত রয়েছে বলে একটি সূত্র জানায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান জানান, সোমবার বিকাল ৪ টায় ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকা যাওয়ার জন্য বিমান বন্দরে ঢুকছিল। এসময় বিমান বন্দর বহির্গমন লাউঞ্জে তল্লাশি চেকপোস্টে সদর মডেল থানা পুলিশ ও ১৪ এবিপিএন তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন ৪৬০ টি ইয়াবাসহ ব্যাংক কর্মকর্তা মুজিবুল ইসলাম (৪০)কে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here