Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ৬ দোকানকে জরিমানা, ২টি সীলগালা

কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ৬ দোকানকে জরিমানা, ২টি সীলগালা

কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ৬ দোকানকে জরিমানা, ২টি সীলগালা

কক্সবাজার সংবাদদাতাঃ
পর্যটন শহরের সুগন্ধা পয়েন্টে পচা, বাসি, অপরিস্কার, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাদ্যদ্রব্য/উপকরণ সংরক্ষণ ও পরিবেশনসহ অন্যান্য অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের এই অভিযানে ৬ টি দোকানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সীলগালা করা হয়েছে আরো ২ টি দোকান।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি অভিযানের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার অফিসের সহকারী পরিচালক ইমরান হোসাইন জানান, জেলা প্রশাসনের নির্দেশে জনস্বাস্থ্য হানিকর পরিবেশে খাবার তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মায়ের দোয়া, আল্লাহর দানসহ ৬ টি দোকানকে জরিমানা করা হয়েছে। দুটি দোকান সিলগালা করে দেয়া হয়েছে।অভিযানকালে স্যানিটেরি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here