Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারে ইয়াবার বিষক্রিয়ায় পর্যটকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারে ইয়াবার বিষক্রিয়ায় পর্যটকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারে ইয়াবার বিষক্রিয়ায় পর্যটকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজারে বন্ধুদের সাথে ঘুরতে এসে অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে বিষক্রিয়ায় আবির রহমান রুমি (২৪) নামে এক পর্যটক মারা গেছেন। রোববার হোটেল ‘লং বিচে’ এ ঘটনা ঘটে। নিহত পর্যটক আবির রহমান রুমি ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার মিজানুর রহমানের পুত্র। আবির একটি বিপনন সংস্থায় কাজ করতেন। বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে মুনতাসির তাহামিদ নামের এক ব্যাক্তি তার বন্ধু আবির রহমান রুমিকে সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে রোগীর শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকীৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার ইনেসপেক্টর অপারেশন মাসুম খান জানান, আবিরের বাবা মিজানুর রহমান বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করে। পিতার আবেদনে প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ গত রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here