Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারে পিঁয়াজ প্রতি কেজি মুল্য ৭০ টাকা নিদ্ধারণ জেলা প্রশাসনের

কক্সবাজারে পিঁয়াজ প্রতি কেজি মুল্য ৭০ টাকা নিদ্ধারণ জেলা প্রশাসনের

কক্সবাজারে পিঁয়াজ প্রতি কেজি মুল্য ৭০ টাকা নিদ্ধারণ জেলা প্রশাসনের

এম এ সাত্তার,
পিঁয়াজের মুল্যেজাজে সারাদেশের মানুষ জ্বলছে। শুধু পিঁয়াজ নয় মানুষের অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানিতে সামান্য এদিক ওদিক হলেই দেশের পাইকারদের গোডাউন ভর্তি মাল থাকলেও ওই ব্যবসায়ী নামধারী ডাকাতেরা কৃত্রিম সংকটকে পুঁজি করে

ঘন্টার ব্যবধানে ক্রয়মুল্যের ৩/৪ গুণ বৃদ্ধিতে পণ্য বিক্রি করা তাদের একপ্রকার মুদ্রাদোষে পরিণত হয়েছে। বর্তমানে সংকট দেখা দিয়েছে কাঁচামাল পণ্য পিঁয়াজের। যার কারণে ২৫ টাকায় বিক্রি হওয়া পিঁয়াজ এখন ১০০ টায় বিক্রি হচ্ছে। তার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। আবার এই আদলে প্রশাসনও এই সুযোগ হাতছাড়া করতে নারাজ।

প্রতিদিন একাধিক পাইকারি দোকানে হানা দিচ্ছে প্রশাসন। করছে ভ্রামান্য আদালতের মাধ্যমে জেল জরিমানা। আজ ১লা অক্টোবর মঙ্গলবার বিকালে শহরের বড় বাজারে একাধিক পাইকারি দোকানে ভ্রামান্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো; শামিম হোসেন। কক্সবাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ৭০ টাকার মধ্যে রাখতে সিদ্ধান্ত গ্রহন করেছে জেলা প্রশাসন।

একদিকে জরিমানা অন্যদিকে পিঁয়াজের মুল্যবৃদ্ধির বিষয়ে জেলা মনিটরিং কমিটির সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে কক্সবাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সুধী সমাজ, সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় পিঁয়াজের সর্বোচ্চ খুচরা প্রতিকেজি মূল্য আপাত; ৭০ টাকার মধ্যে রাখার বিষয়ে পিঁয়াজ ব্যবসায়ীরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির প্রতি নজর রাখার জন্য ব্যবসায়ীদেরকে অনুরুদ জানান। এতে আরো জানানো হয়েছে সরকারী ভাবে পিঁয়াজের আমদানী বৃদ্ধি করা হয়েছে। শীঘ্রই পিঁয়াজের মূল্য স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here