চট্টগ্রাম ট্রিবিউনঃ
কক্সবাজারের টেকনাফের জাদিমরা পাহাড়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭ রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় খুন, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনের ধারায় ৩টি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব।
এর আগে সোমবার (২ মার্চ) রাতে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ডিএডি নিরঞ্জন রাজ বংশি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। তবে বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।