Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারে ভাড়াটিয়া হত্যা করলো বাড়ির মালিককে

কক্সবাজারে ভাড়াটিয়া হত্যা করলো বাড়ির মালিককে

কক্সবাজারে ভাড়াটিয়া হত্যা করলো বাড়ির মালিককে

কক্সবাজার সংবাদদাতাঃ
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ইয়াবা বেচাবিক্রি ও সেবনে বাঁধা দেওয়ায় ছৈয়দ আলম ওরফে বিডিআর ছৈয়দ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। একই ঘটনায় তার ছেলে মানিকুর রহমান জুয়েল (২৫) কে গুরুতর আহত হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলীর ইউসুলুরঘোনার পার্শ্ববর্তী মধুহাইয়ার ঘোনায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ইয়াবা বিক্রি ও সেবনে বাঁধা দেয়ায় মো হোসেনের ছেলে আলমগীর, আলমগীরের শ্যালক জলিল, ফরিদের ছেলে জাহাঙ্গীর মিলে আকস্মিক ছৈয়দ আলম ও তার পুত্র জুয়েলকে ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় বাবা-ছেলে ও বোন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিডিআর ছৈয়দকে মৃত ঘোষণা করেন।ছেলে জুয়েলের অবস্থাও আশংকাজনক বলে জানান।

ঘটনাস্থল পরিদর্শন করা এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে হামলাকারী আলমগীর ও অন্যান্যরা ছৈয়দ আলম ওরফে বিডিআর ছৈয়দের ভাইয়ের বাড়িতে ভাড়া থাকেন। ইয়াবা বহন ও সেবনে কয়েকবার তাদেরকে বাঁধা দেন ছৈয়দ আলম। সর্বশেষ শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছৈয়দ আলম, তার ছেলে জুয়েল ও বোনকে কুপিয়ে পালিয়ে যায়। আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছৈয়দ আলমকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর জানান, খবর পেয়েছি ইয়াবা সেবনে বাঁধা দেয়াকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here