এম এ সাত্তার, কক্সবাজার:
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) রেজাউল করিম চৌধুরীর “করোনা’ পজিটিভ। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৭ জুন তাঁর স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
রেজাউল করিম চৌধুরী গত ২৫ মার্চ কক্সবাজার কোর্টে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে
যোগদান করেন। তিনি কক্সবাজার আদালতে তাঁর ও অধীনস্থ বিচারকদের ভার্চুয়াল কোর্ট তদারক ও অন্যান্য দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের বার আওলিয়া গেইটে স্বপরিবারে বসবাস করেন।
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) রেজাউল করিম চৌধুরী করোনা ‘পজেটিভ’ হলেও তাঁর শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই বলে সূত্রে জানা গেছে। তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, কক্সবাজার আদালতের জ্যেষ্ঠ বিচারক
রেজাউল করিম চৌধুরী প্রথম করোনা ‘পজেটিভ’ হলেন।