নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বব্যাপি মহামারি অাকারে ধারণ করা করোনা ভাইরাস (কভিড১৯) সংক্রমণ থেকে রক্ষা পাওয়া লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার অাওতাধীন হ্নীলা মৌলভী বাজার জমিরিয়া অালিম মাদ্রাসা শাখার উদ্যোগ এলেকার বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জনসাধারণের সাবান দিয়ে হাত ধোয়ার জন্য পানির ফিল্ডার স্থাপন ও লিপ্লেট বিতরণ করা হয়,
এতে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব হাফেজ নুর কামাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহ উদ্দিন, কক্সবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাধারণ সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃঅাদনান (সামি), জমিরিয়া অালিম মাদ্রাসা ছাত্রলীগের দপ্তর সম্পাদক হাফেজ মনছুর অালম, ছাত্রনেতা হাফেজ জুনায়েদ নুর, রাশেল ও হাফেজ অাব্দুল্লাহ।