Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ করোনায় আক্রান্ত পটিয়ার শিশুটি মারা গেছে

করোনায় আক্রান্ত পটিয়ার শিশুটি মারা গেছে

করোনায় আক্রান্ত পটিয়ার শিশুটি মারা গেছে
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পটিয়ার ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনাভাইরাসে এ নিয়ে দুইজন মারা গেলেন।

আক্রান্ত শিশুটি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড এর বাসিন্দা।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গনমাধ্যমকে বলেন, রোববার রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে রাত ২টা ১০ মিনিটে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এখন নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here