মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
পুরোদমে এগিয়ে চলছে শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের উদ্যোগে বাস্তবায়নাধীন পতিত জমিতে সবজী চাষ প্রকল্প। এসব প্রকল্পের সকল ব্যয় ভার বহন করছেন দাতঁমারা ইউপির সন্তান জেএইচএম ডিএমডি মেহেদি হাসান বিপ্লব। এতে উৎপাদিত সবজী বিতরন করা হবে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্হদের মাঝে ।
আজ (৯এপ্রিল) উদ্বোধন হল দাতঁমারা ইউপির ৮ নং ওয়ার্ডের প্রজেক্ট। এসময় উপস্হিত ছিলেন দাতঁমারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুল হক মজুমদার,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিহির কুমার দে,যুবলীগ নেতা শাহিদুল আলম, সাংবাদিক কামাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড আ,লীগ সভাপতি আবুল হোসেনসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
একইভাবে বালুটিলাসহ অন্যান্য এলাকায়ও চলছে কার্যক্রম। এ ধরনের একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করায় শিল্পপতি মেহেদি হাসানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।