Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ করোনায় রোহিঙ্গা ক্যাম্পে প্রথম মৃত্যু

করোনায় রোহিঙ্গা ক্যাম্পে প্রথম মৃত্যু

করোনায় রোহিঙ্গা ক্যাম্পে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,
করোনাভাইরাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই প্রথম করোনায় দেশে কোনো রোহিঙ্গার মৃত্যু হলো। মৃত বৃদ্ধ উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া বলেন, সোমবার রাতে মারা যান ৭১ বছরের ঐ বৃদ্ধ। এর আগে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে পাঁচ রোহিঙ্গাসহ নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত উখিয়ার কুতুপালং ক্যাম্পে ২৯ জন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছে।

দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে। মোট মারা গেছেন ৬৭২ জন। আর মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here