Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কর্ণফুলীতে আলোর প্রতীকের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট ও জীবাণুনাশক সাবান বিতরণ

কর্ণফুলীতে আলোর প্রতীকের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট ও জীবাণুনাশক সাবান বিতরণ

কর্ণফুলীতে আলোর প্রতীকের উদ্যোগে সচেতনতামূলক  লিফলেট ও জীবাণুনাশক সাবান বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
আলোর প্রতীক কর্ণফুলী-এর উদ্যোগে শিকলবাহা ৩নং ওয়ার্ডস্থ আমানশাহপাড়া হাজী আসমত আলী জামে মসজিদ, ২নং ওয়ার্ডস্থ হাজী আছন আলী চৌধুরী জামে মসজিদ (বড় মাঝি মসজিদ), হাজী ওমরা মিয়া চৌধুরী জামে মসজিদ (নয়া মসজিদ)- এর মুসল্লি ও হাজী ওমরা মিয়া এরশাদিয়া আজিজিয়া হেফজখানা ও এতিমখানা ছাত্রদের মাঝে করোনা ভাইরাসের সংক্রমন থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট ও জীবাণুনাশক সাবান বিতরণ করা হয় এবং মসজিদের অযুখানায় সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। গত ২৪ মার্চ থেকে একর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলোর প্রতীকের আহ্বায়ক সেলিম উদ্দীন সানী, সদস্য সচিব- আবদুল্লাহ আল মামুন, আলোর প্রতীক মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ইং-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ হারুনুর রশীদ, সদস্য সচিব মাস্টার জাহাঙ্গীর আলম, আলোর প্রতীক মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ইং-এর নির্বাহী পরিবচালক মঞ্জুর মোরশেদ জিশান, আলোর প্রতীক-এর সদস্য আবদুল আউয়াল রানা, সাদ্দাম হোসেন সাব্বির, সাজ্জাদ হোসেন, নুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন অপু, মিনহাজ উদ্দীন সাকিব, আরিফ খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here