Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কর্ণফুলীতে জেন্টল বয়েস ক্লাবের ঈদ সামগ্রী বিতরন

কর্ণফুলীতে জেন্টল বয়েস ক্লাবের ঈদ সামগ্রী বিতরন

কর্ণফুলীতে জেন্টল বয়েস ক্লাবের ঈদ সামগ্রী বিতরন

আব্দুল কাইয়ুম,
করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া কর্ণফুলীর অসহায়, দুস্থ এবং নিম্নমধ্যবিত্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জেন্টল বয়েজ ক্লাব।

সপ্তাহব্যাপী চলা এ কার্যক্রমে উপজেলার মধ্যম শিকলবাহা অহিদীয়া পাড়ার প্রায় ২০০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় উপকরণ- চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ইত্যাদি বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে ক্লাবটির সভাপতি মোহাম্মদ ইকবাল বলেন, এই করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করতে পারাই আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করে যেতে চাই।

তিনি আরো বলেন, প্রতিবছরই আমরা এলাকার অসহায় ও গরিব পরিবারগুলোকে ঈদসামগ্রী বিতরন করে থাকি। সমাজের সকল উচ্চশ্রেণীর মানুষদের এভাবে সাহায্যে এগিয়ে আসা উচিত।
কর্মসূচীতে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here