নিজস্ব সংবাদদাতা,
কড়া নাড়ছে পটিয়া পৌরসভা নির্বাচন। নির্ধারিত সময় শেষ হওয়ার বাকি আছে আর কয়েকটি দিন। যে কোন সময় ঘোষণা হতে পারে পটিয়া পৌরসভা নির্বাচনের তফশিল। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে চষে বেড়াচ্ছেন। মেয়র ও কাউন্সিলর পদে একাধিক প্রার্থী প্রতিদিন কোন না কোন জায়গায় সাধারণ মানুষের সাথে বিভিন্ন অনুষ্টানে যোগ দিচ্ছেন।
মেয়র পদে বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা থাকলেও কাউন্সিলর পদে একঝাঁক তরুণ প্রার্থীরা দলীয় সমর্থন পেতেও চেষ্টা চালাচ্ছেন।
এদিকে কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে বেশ কয়েকজন প্রার্থীর সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গেছে। এদের মধ্যে অন্যতম পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তানভীর আলম দীপ্ত। তানভীর আলমের বাবা সামশুল আলম সাবেক কমিশনার ছিলেন। তাদের পরিবারের সবাই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত এবং সম্ভ্রান্ত পরিবার হওয়ায় সামাজিক কাজে সম্পৃক্তা বেশি। এ কারনে তার প্রার্থীতা নিয়ে ওয়ার্ডে সাধারন মানুষের আগ্রহের শেষ নেয়। তার ফুফু বুলবুল আক্তার বর্তমান সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, এক চাচা শাহ আলম সাবেক ছাত্রনেতা ও পৌরসভা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য, আরেক চাচা মাহবুবুল আলম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কথা হলে তানভীর আলম দীপ্ত বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারুণ্য নির্ভর। তারুণ্যকে প্রাধান্য দিয়ে তিনি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পথ অনুস্মরণ করে এবং পটিয়া আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর অনুপ্রেরণা নিয়ে ৩নং ওয়ার্ডে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রেখেছি।
পটিয়া তালতলাচৌকি ক্রীড়া পরিষদ এর সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা তানভীর আলম (দীপ্ত) বলেন, তিনি যেহেতু ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন তাকে যদি দল থেকে সমর্থন দেয়া হয় তাহলে তিনি নির্বাচনে অংশ নিবেন। এলাকাবাসী যেভাবে তাকে সমর্থন দিচ্ছেন তা অকল্পনীয়।
এলাকাবাসীর সেবায় নিজেকে উজাড় করে দিবেন জানিয়ে তিনি বলেন, যদি সুযোগ পান তাহলে ৩নং ওয়ার্ড তে ডিজিটাল ওয়ার্ড রুপান্তরে সব পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।