মাহফুজ আলম, কাপ্তাই;
কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় গাছের আম পারাকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে বিবাদ সৃষ্টি হয়, এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে রক্তাক্তে রুপ নেয়, এতে উভয়ের মধ্যে ছয়জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে, এদের মধ্যে রাজু (৩২) কে চমেক হাসপাতালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থকে চিকিৎসার জন্য প্রেরন করেন, আহত অপর পাঁচ জনকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে, তারা হলেন ১/ আতিক উল্লাহ ২/পারবিন ৩/সুমন ৪/ওহিদ ও ৫/ বুট্টু।ঘটনাটি ঘটেছে ১৩ মে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি এলাকায়।
এ ঘটনায় কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন এ প্রতিনিধিকে জানিয়েছেন ঘটনাটি সত্য, তবে কোন পক্ষ হইতে এখনো পর্যন্ত কাপ্তাই থানায় মামলা করেন নি।