মাহফুজ আলমঃ
কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি উসুই পু্রু মারমা(৩০) কে নিজ বাড়ি ডেকে নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করার অভিযোগ করছে পরিবার ও দলীয় নেতা কর্মীরা।
ঘটনাটি ঘটেছে ১এপ্রিল বুধবার রাত সাড়ে ১১ টার সময়, জানা যায় ঐ রাতে হেডম্যান পাড়া এলাকায় হত্যা কাণ্ড ঘটায় সন্ত্রাসীরা,
এ ব্যাপারে মৃত উসুই মারমার পিতা জিংহলা মারমা চন্দ্রঘোনা থানায় একটি হত্যা করার প্রস্তুতি নিচ্ছেন বলে অনুসন্ধানে জানা যায়।
এদিকে ওসি আশ্রাফ উদী্ন জনান ঘটনাটি সত্য, এ ব্যাপারে কাপ্তাইয়ের সেনাবাহি, বিজিবি-র সহায়তায় ঘটনাস্হল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংগামাটিতে প্রেরন করে।